
নিউজ ডেস্কঃ আগামী ২৯শে ডিসেম্বর বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে অষ্টম শ্রেণির জেএসসি-জেডিসি পরীক্ষার ফল প্রকাশিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন আজ সকালে এ তথ্য জানান ।
সচিব বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ২৯শে ডিসেম্বর আমাদের সময় দিয়েছেন। ওইদিন সকালে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ফলাফল তুলে দেব। এরপর দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে ।
উল্লেখ্য, এ বছর জেএসসি ও জেডিসিতে মোট পরীক্ষার্থী ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন। গত ১ই নভেম্বর থেকে অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হয়। আর পরীক্ষা শেষ হয়েছিল গত ১৭ই নভেম্বর ।