News71.com
 Bangladesh
 20 Dec 16, 06:58 PM
 248           
 0
 20 Dec 16, 06:58 PM

নির্বাচন সুষ্ঠু করতে প্রধানমন্ত্রীর পরিষ্কার নির্দেশনা রয়েছে ।। সেতুমন্ত্রী

নির্বাচন সুষ্ঠু করতে প্রধানমন্ত্রীর পরিষ্কার নির্দেশনা রয়েছে ।। সেতুমন্ত্রী

নিউজ ডেস্কঃ রায়ণগঞ্জের সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, সে বিষয়ে নির্বাচন কমিশনের প্রতি প্রধানমন্ত্রীর পরিষ্কার নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।

আজ মঙ্গলবার দুপরে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের তিনি আরও বলেন, আওয়ামী লীগের দলীয় সভানেত্রীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে, দলে সাধারণ সম্পাদক হিসেবে আমিও বলতে চাই নারায়ণগঞ্জে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে ।

সেই নির্বাচনে জনগণ যাকে খুশি তাকেই ভোট দেবে। এক কথায় আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন। নাসিক নির্বাচনে নৌকার প্রার্থী হবেন বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এর কারণ হিসেবে তিনি বলেন, প্রথমত, আওয়ামী লীগের প্রার্থী জনপ্রিয়, দ্বিতীয়ত, নারায়ণগঞ্জে সরকারের ব্যাপক উন্নয়নের জোয়ার আছে, তৃতীয়ত, বিভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধ। তাই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে নৌকা বিজয়ী হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন