News71.com
 Bangladesh
 20 Dec 16, 07:00 PM
 238           
 0
 20 Dec 16, 07:00 PM

সৎ উদ্দেশ্যে উদ্যোগী হয়ে সৃজনশীল কাজে হাত দেয়ার আহ্বান ।। শিক্ষামন্ত্রী

সৎ উদ্দেশ্যে উদ্যোগী হয়ে সৃজনশীল কাজে হাত দেয়ার আহ্বান ।। শিক্ষামন্ত্রী

 

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, উদ্যোগী হয়ে নতুন নতুন সৃজনশীল কাজে হাত দিন। তবে উদ্দেশ্য অবশ্যই সৎ হতে হবে। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে নবসৃষ্ঠ কারিগরি ও মাদরাসা বিভাগের প্রথম সচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত মো. আলমগীরের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি ।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয় ২টি বিভাগে ভাগ হলেও আমরা সবাই মিলে একটিই শিক্ষা পরিবার। সবার লক্ষ্য সমগ্র জাতির শিক্ষা, জ্ঞান ও দক্ষতা নিশ্চিত করা। মিলেমিশে কাজ করুন। কাজের পরিধি বাড়ান, মান বাড়ান, দ্রুত সেবা দিন ।

অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন এবং কারিগরি ও মাদরাসা বিভাগের প্রথম সচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত মো. আলমগীর বক্তৃতা করেন। অনুষ্ঠানে দুই বিভাগের সকল অতিরিক্ত সচিব, যুগ্মসচিব, উপসচিব, সিনিয়র সহকারী সচিব ও সকল দফতর প্রধানগণ উপস্থিত ছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন