
আন্তর্জাতিক ডেস্কঃ ৩০ ভরি স্বর্ণসহ এক চোরাকারবারীকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতার রঘুনাথ বিশ্বাস (৩৫) ফরিদপুর জেলার আলফাডাংগা উপজেলা সদরের মালো পাড়ার বাসিন্দা।
গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ব্যাসপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে স্বর্ণের ৩টি বারসহ তাকে গ্রেফতার করা হয়। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলা হয়েছে।