
নিউজ ডেস্কঃ ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে আগামী ১২ই ফেব্রুয়ারি।
আজ মঙ্গলবার সরকারি কর্মকমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ।
এতে বলা হয়, পরীক্ষা ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল এবং বিস্তারিত সময়সূচি শিগগিরই জানিয়ে দেওয়া হবে। প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে এক হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে চলতি বছর ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি ।