
নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ ২০১৬ সালের জানুয়ারি হতে নভেম্বর মাস পর্যন্ত ১১ মাসে মোট ১০৯৯টি চোরাই গাড়ি উদ্ধার করেছে। এ সংক্রান্তে ৫৪৫টি মামলা রুজু করা হয় ।
চোরাই গাড়ি উদ্ধারের মধ্যে ৫১ টি ট্রাক/কভার্ড ভ্যান, ৬৩ টি মাইক্রোবাস, ২৯৫ টি প্রাইভেটকার, ৪৬ টি জীপ/পিকআপ, ২০৫ বেবী ট্যাক্সি/সিএনজি, ৪১৬ টি মটর সাইকেল, ১৮ টি বাস, ৫ টি ট্যাক্সি ক্যাব রয়েছে ।