News71.com
 Bangladesh
 21 Dec 16, 12:15 PM
 302           
 0
 21 Dec 16, 12:15 PM

২০১৭ শিক্ষাবর্ষ থেকে প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম শুরুর সুপারিশ ।।  

২০১৭ শিক্ষাবর্ষ থেকে প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম শুরুর সুপারিশ ।।   

নিউজ ডেস্কঃ নির্মাণাধীন এক হাজার ৫০০ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদায়ন করে আগামী ২০১৭ শিক্ষাবর্ষ থেকে প্রাক-প্রাথমিক শিক্ষা দানের সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে প্রাথমিক বিদ্যালয়গুলোর শুন্য পদে প্রধান শিক্ষক নিয়োগ না হওয়া পর্যন্ত প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব প্রদানেরও সুপারিশ করা হয়। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয় ।

কমিটির সভাপতি মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও মন্ত্রী মোস্তাফিজুর রহমান, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, মো. আব্দুর রহমান, আলী আজম ও উম্মে রাজিয়া কাজল এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা। বৈঠকে কমিটি স্বতন্ত্র প্রাথমিক ও গণশিক্ষা বোর্ড গঠনের পাশাপাশি এনসিটিবি’র ছাপাখানার অনুরূপ প্রাথমিক কারিকুলাম অনুযায়ী স্বতন্ত্র ছাপাখানা স্থাপনের উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয় ।

আর প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রশিক্ষক ও শিক্ষকগণের সর্বোচ্চ পেশাগতমান ও যোগ্যতা নিশ্চিত করে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়। এ ছাড়াও কমিটি ২০১৭ শিক্ষাবর্ষ থেকে প্রাক-প্রাথমিক এবং প্রাথমিক স্তরের সকল পাঠ্যপুস্তক যথাসময়ে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিকট বই পৌঁছানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন