
নিউজ ডেস্কঃ ময়মনসিংহে আজ মঙ্গলবার সন্ধ্যায় র্যাব-১৪ ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ক্লিনিক মালিক-কর্মচারী, ওষুধ ব্যবসায়ীদের সাথে র্যাবের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে ।
বিভিন্ন ক্লিনিক-হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসির মালিক-কর্মচারী, ওষুধ ব্যবসায়ীরা প্রতিবাদ মিছিল করলে র্যাবের সাথে এ ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ময়মনসিংহ র্যাপডি অ্যাকশন ব্যাটালয়িন (র্যাব-১৪) সহকারী পুলিশ সুপার শামীম আরা এর সত্যতা নিশ্চিত করে জানান, পপুলার হাসপাতালকে ১০ লাখ, ল্যাব এইডকে ৬ লাখ, পিওর ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ, সেভওয়েকে ১ লাখ, প্রান্তকে ১ লাখ, পপুলার ফার্মেসিকে ৭৫ হাজার টাকা জরিমানা প্রদান করে ।
ময়মনসিংহ র্যাব-১৪ এর মেজর জাহাঙ্গীর আলমের নেতৃত্বে আজ মঙ্গলবার সন্ধ্যায় রাত ১০টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজস্ট্রিট সারোয়ার আলম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসব ক্লিনিক-হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসীতে রক্ত, হরমোন টেস্টের মেশিন মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে র্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা প্রদান করেছে ।