News71.com
 Bangladesh
 21 Dec 16, 03:27 PM
 278           
 0
 21 Dec 16, 03:27 PM

রোহিঙ্গাবাহী ৭ নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি ।।

রোহিঙ্গাবাহী ৭ নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি ।।

 

নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদ দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় রোহিঙ্গা মুসলমানদের বহনকারী ৭টি নৌকা মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। আজ বুধবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত নাফ নদের ৩টি পয়েন্ট দিয়ে এসব নৌকা ফেরত পাঠায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।

বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ জানান, আজ ভোর থেকে সকাল ৯টার মধ্যে নাফ নদের ৩টি পয়েন্ট দিয়ে ৭টি নৌকায় করে অন্তত ১০০ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। তবে বাংলাদেশ-মিয়ানমারের জলসীমার শূন্যরেখা থেকে তাদের ফেরত পাঠানো হয় ।

সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান শুরু করে সেনাবাহিনী। এর পর থেকে রোহিঙ্গারা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। প্রতিদিনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অসংখ্য রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তে প্রবেশ করছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ৩০ হাজারের বেশি রোহিঙ্গা এরই মধ্যে বাংলাদেশে প্রবেশ করেছে। অভিযোগ রয়েছে, মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গা নারীদের ধর্ষণ, নির্যাতন ও হত্যা করছে। তবে তারা তা অস্বীকার করেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন