News71.com
 Bangladesh
 21 Dec 16, 03:29 PM
 296           
 0
 21 Dec 16, 03:29 PM

সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৫ ।।    

সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৫ ।।      

 

নিউজ ডেস্কঃ সাতক্ষীরার পুলিশের বিশেষ অভিযানে ৩৫ জন আসামিকে গ্রেফতার এবং ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত ৭ উপজেলার ৮ থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় ।

জেলা পুলিশের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা উপ-পরিদর্শক কুমকুম হোসেন জানান, এদের মধ্যে সদর থানা ১৪ জন, কলারোয়ায় ৫জন, কালিগঞ্জে ৬জন, শ্যামনগরে ৫জন, আশাশুনি ২জন, দেবহাটা ২জন ও পাটকেলঘাটা এক আসামিকে পুলিশ গ্রেফতার করে ।

তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মামলা ও আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আটকদের সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এছাড়া দেবহাটা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ গ্রাম গাঁজা আটক করা হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন