
নিউজ ডেস্কঃ দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৯ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দিনগত রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ।
এসময় আটক মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৫৪০ পিস ইয়াবা, ৮৭ বোতল ফেনসিডিল, ৫০ পিস টিটি ইঞ্জেকশন, দুই গ্রাম হেরোইন ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। দিনাজপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত সদস্য ফেরদৌস আহমেদ জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পৃথকভাবে ১৩টি মামলা দায়ের করা হয়েছে। দুপুরের মধ্যে তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি ।