
নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (এনসিসি) নির্বাচনে জনপ্রিয় দুই মেয়র প্রার্থী আওয়ামী লীগের ডা. সেলিনা হায়াত আইভি ও বিএনপি’র এড. সাখাওয়াত হোসেন খান আজ সকালে তাদের নিজ-নিজ ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভি সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার দেওবোগ শিশুবাগ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।
তিনি শান্তিপূর্ণ এনসিসি নির্বাচন নিশ্চিত করতে সকল ভোটার ও অন্যান্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
এদিকে, বিএনপি’র মেয়র প্রার্থী এডভোকেট সাখাওয়াত হোসেন খান জামতলা এলাকার আদর্শ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টা ২০ মিনিটে ভোট দেন।
এনসিসি’র নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে সন্তোষ প্রকাশ করেন সাখাওয়াত। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘এমন ধারায় ভোটগ্রহণ চলতে থাকলে ফলাফল যাই হোক না কেন, আমি মেনে নেব।’
আইভি নির্বাচনে বিজয়ী হবেন বলেও আশা প্রকাশ করেন।
উভয় প্রার্থী ভোটারদের ধৈর্য ধরে নির্ভয়ে ভোট প্রদানের আহ্বান জানান।