News71.com
 Bangladesh
 22 Dec 16, 08:05 PM
 288           
 0
 22 Dec 16, 08:05 PM

সুষ্ঠুভাবে নারায়ণগঞ্জে নির্বাচন সম্পন্ন হওয়ায় শামীম ওসমানকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অভিনন্দন ।।

সুষ্ঠুভাবে নারায়ণগঞ্জে নির্বাচন সম্পন্ন হওয়ায় শামীম ওসমানকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অভিনন্দন ।।

 

নিউজ ডেস্কঃ সুষ্ঠুভাবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সম্পন্ন হওয়ায় নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা শামীম ওসমানকে অভিনন্দন জানিয়েছের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ফেসবুক দেয়া পোস্টে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্যকে অভিনন্দন জানিয়েছেন তিনি ।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে অনেক রকমের আশঙ্কা ছিল। তবে সব আশঙ্কাকে ভুল প্রমাণ করে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী কোনো ধরণের অঘটন ছাড়াই সম্পন্ন হয়েছে নির্বাচন। কোনো সহিংসতার ঘটনা ঘটেনি এবং হতাহতেরও কোনো খবর শোনা যায়নি। আর এই জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী কৃতিত্ব দিয়েছেন নারায়ণগঞ্জ আওয়ামী লীগ নেতা শামীম ওসমানকে। নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্যের প্রশংসা করে তিনি বলেন,  শামীম ওসমান ।

আওয়ামীলীগ যখন যেভাবে চেয়েছে, দলের প্রয়োজনে সেভাবেই হাজির হয়েছেন। অভিনন্দন আপনাকে। সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত ১৭৪ কেন্দ্রের ৮১টির ফলাফল অনুযায়ী নৌকা মার্কায় সেলিনা হায়াত আইভী ৮১ হাজার ৭শ৯২ ভোট পেয়েছেন। আর ধানের শীষ প্রতীকে সাখাওয়াত হোসেন খান পেয়েছেন ৪৭হাজার ৭শ ৮ ভোট পেয়েছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন