News71.com
 Bangladesh
 22 Dec 16, 08:06 PM
 303           
 0
 22 Dec 16, 08:06 PM

রংপুরে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের তারিখ পরিবর্তন ।।

রংপুরে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের তারিখ পরিবর্তন ।।

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুটি স্থাপনাসহ রংপুর বিভাগের বেশ কিছু উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধনের তারিখ পরিবর্তিত হয়েছে। আগামী শনিবার ২৪শে ডিসেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের তারিখ নির্ধারিত থাকলেও অনিবার্য কারণে তা পেছানো হয়েছে।

তবে উদ্বোধনের পরবর্তী তারিখ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখনো জানানো হয়নি বলে জানা গেছে। উদ্বোধনী অনুষ্ঠান পেছানোর কারণ জানতে চাইলে বেরোবি উপাচার্য ড. একে এম নুর-উন-নবী বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর স্বাক্ষরিত চিঠিতে অনিবার্য কারণে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স পেছানোর কথা বলা হয়েছে। এখনও পরবর্তী তারিখ জানানো হয়নি। তবে অনুষ্ঠানটি সফল করতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রস্তুত বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন