
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি দশম জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে জাতীয় সংসদ কর্তৃক গৃহীত ৫টি বিলে আজ সম্মতি জ্ঞাপন করেছেন। আজ সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিলগুলো হচ্ছে- বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিল ২০১৬, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট বিল ২০১৬, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল বিল ২০১৬, বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) বিল ২০১৬ ও পল্লী সঞ্চয় ব্যাংক (সংশোধন) বিল ২০১৬।