News71.com
 Bangladesh
 23 Dec 16, 11:46 AM
 284           
 0
 23 Dec 16, 11:46 AM

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ।।

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ।।

 

নিউজ ডেস্কঃ ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) ভোররাত সাড়ে ৩ টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে জানিয়েছেন পাটুরিয়া ফেরিঘাট শাখার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন হোসেন।

এ সময় তিনি জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত থেকে নদী এলাকায় প্রচণ্ড কুয়াশা পড়তে শুরু করে। ভোরে অতিরিক্ত কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। তাই নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহন ও যাত্রী নিয়ে ৭টি ফেরি মাঝ পদ্মায় আটকা পড়েছে। কুয়াশা কাটলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন