News71.com
 Bangladesh
 23 Dec 16, 12:08 PM
 316           
 0
 23 Dec 16, 12:08 PM

মিষ্টি নিয়ে সাখাওয়াতের বাসায় নবনির্বাচিত মেয়র আইভী

মিষ্টি নিয়ে সাখাওয়াতের বাসায় নবনির্বাচিত মেয়র আইভী

নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জয়ী আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাখাওয়াত হোসেন খানের বাসায় গেছেন। সঙ্গে নিয়ে গেছেন মিষ্টি।

আজ শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে শহরের খানপুরের কাজীপাড়ায় সাখাওয়াতের বাসায় যান আইভী। মেয়র নির্বাচিত হওয়া উপলক্ষে মিষ্টি নিয়ে তাঁরা সাখাওয়াতের বাসায় গেছেন।

সূত্র জানায়, আইভীকে স্বাগত জানান সাখাওয়াত ও তাঁর স্ত্রী। মেয়রের দায়িত্ব পালনে প্রয়োজন হলে আইভীকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সাখাওয়াত।

গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রায় ৮০ হাজার ভোটের ব্যবধানে সাখাওয়াতকে পরাজিত করেন আইভী। এ নিয়ে পরপর দুবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হলেন তিনি।

এর আগে ২০১১ সালে বাংলাদেশের কোনো সিটি করপোরেশনের প্রথম নারী মেয়র নির্বাচিত হন আইভী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন