News71.com
 Bangladesh
 23 Dec 16, 12:19 PM
 292           
 0
 23 Dec 16, 12:19 PM

নারায়ণগঞ্জ নির্বাচনে ভোটাররা উন্নয়নের পক্ষে রায় দিয়েছে ।। স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম

নারায়ণগঞ্জ নির্বাচনে ভোটাররা উন্নয়নের পক্ষে রায় দিয়েছে ।। স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম

নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ভোটাররা উন্নয়নের পক্ষে রায় দিয়েছে। আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা বলেছেন।


নাসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সেলিনা হায়াৎ আইভি বিপুল ভোটে বিজয় লাভ করায় সাংবাদিকদের কাছে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।  


আওয়ামী লীগ মনোনিত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করায় নারায়ণগঞ্জ বাসীকে ধন্যবাদ জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। সেখানকার জনগণ উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়েছে। তারা প্রমাণ করেছে সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন চলছে তার সাথে তারা আছে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, জনগণের এই রায়ে সরকারের সফলতা প্রকাশ পেয়েছে। বর্তমান সরকার যে স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নমূলক কাজ করেছে, যে বিপুল উন্নয়ন কর্মকান্ড চলছে তারা তাতে সমর্থন জানিয়েছে।  

তিনি বলেন, এই বিপুল বিজয় বিএনপি-জামায়াতের বিরুদ্ধে গণরায়। এই রায় প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বের পক্ষের রায়। এই রায় জঙ্গীদমনের পক্ষের রায়। এই রায় পদ্মা সেতু তৈরির পক্ষের রায়। এই রায় প্রমাণ করেছে জনগণ আওয়ামী লীগের উন্নয়নের সাথে আছে।  

 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন