News71.com
 Bangladesh
 23 Dec 16, 12:21 PM
 300           
 0
 23 Dec 16, 12:21 PM

নাসিক নির্বাচন।। সংরক্ষিত নারী কাউন্সিলর : বিএনপি ৩, আওয়ামী লীগ ১, অন্যান্য ৫

নাসিক নির্বাচন।। সংরক্ষিত নারী কাউন্সিলর : বিএনপি ৩, আওয়ামী লীগ ১, অন্যান্য ৫

নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ৯টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে বিএনপি সমর্থিত ৩ ও আওয়ামী লীগের একজন প্রার্থী বিজয়ী হয়েছেন। এ ছাড়া চারটি ওয়ার্ডে স্বতন্ত্র ও একটিতে জাতীয় পাটির প্রার্থী বিজয়ী হয়েছেন।


এই সিটি করপোরেশনের দ্বিতীয় দফা নির্বাচনে ভোটগ্রহণ হয় বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ৯টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে অংশ নেন ৩৮ জন নারী।
বিজয়ীরা হলেন-সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে (১, ২, ৩) মাকসুদা মোজাফফর (গ্লাস) বিএনপি, ২ নম্বর ওয়ার্ডে (৪, ৫, ৬) মনোয়ারা বেগম (মোবাইল) আওয়ামী লীগ, ৩ নম্বর ওয়ার্ডে (৭, ৮, ৯) রেহানা পারভীন (আনারস) স্বতন্ত্র, ৪ নম্বর ওয়ার্ডে (১০, ১১, ১২) মনোয়ারা বেগম (মোবাইল) স্বতন্ত্র, ৫ নম্বর ওয়ার্ডে (১৩, ১৪, ১৫) শারমিন হাবিব বিন্নি (বই) জাতীয় পার্টি, ৬ নম্বর ওয়ার্ডে (১৬, ১৭, ১৮) আফসানা আফরোজ (বই) বিএনপি, ৭ নম্বর ওয়ার্ডে (১৯, ২০, ২১) শিউলী নওশাদ (বই) স্বতন্ত্র, ৮ নম্বর ওয়ার্ডে (২২, ২৩, ২৪) শাওন অংকন (বই) বিএনপি এবং ৯ নম্বর ওয়ার্ডে (২৫, ২৬, ২৭) হোসনে আরা (চশমা) স্বতন্ত্র।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন