News71.com
 Bangladesh
 23 Dec 16, 12:40 PM
 308           
 0
 23 Dec 16, 12:40 PM

বিএনপির সূক্ষ্ম কারচুপির অভিযোগ হাস্যকর ।। ওবায়দুল কাদের

বিএনপির সূক্ষ্ম কারচুপির অভিযোগ হাস্যকর ।। ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ নাসিক নির্বাচনে সূক্ষ্ম কারচুপির যে অভিযোগ বিএনপি তুলেছে, তা হাস্যকর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার রাজধানীর শ্যামলীতে সোনার বাংলা ফাউন্ডেশনের কমপ্রিহেনসিভ কিডনি কেয়ার সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন ।

ওবায়দুল কাদের বলেন, এককথায় এটি বাংলাদেশের ইতিহাসে একটি মডেল নির্বাচন। অনেক উদ্বেগ-উৎকণ্ঠা ও শঙ্কা ছিল নির্বাচন নিয়ে। সব ধারণা পাল্টে দিয়েছে এ নির্বাচন। তিনি বলেন, এ বিজয় শুধু নৌকার বিজয় নয়, গণতন্ত্রের বিজয়, নারায়ণগঞ্জবাসীর বিজয়, গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার বিজয়। গতকাল বৃহস্পতিবারের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াত আইভী পৌনে এক লাখ ভোটের ব্যবধানে জয়ী হন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন