News71.com
 Bangladesh
 23 Dec 16, 02:37 PM
 284           
 0
 23 Dec 16, 02:37 PM

ভারতের কাশেম বাহিনীর সদস্য চুয়াডাঙ্গায় আটক ।।

ভারতের কাশেম বাহিনীর সদস্য চুয়াডাঙ্গায় আটক ।।

 

নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস থেকে ভারতের কাশেম বাহিনীর সদস্য আহসান হাবিবকে (৩০) আটক করেছে পুলিশ। আজ শুক্রবার ভোর ৪টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত আহসান হাবিব উপজেলার চন্দ্রবাস গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে বলে জানা গেছে ।

পুলিশ জানায়, আজ শুক্রবার ভোরে দামুড়হুদা থানার ওসি (তদন্ত) আব্দুল খালেকের নেতৃত্বে একদল পুলিশ চন্দ্রবাস গ্রামে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি আহসান হাবিবকে আটক করে। দামুড়হুদা থানার ওসি (তদন্ত) আব্দুল খালেক জানান, আটককৃত আহসান হাবিব ভারতের কাশেম বাহিনীর সক্রিয় সদস্য ।

কাশেম ভারত থেকে মোবাইলফোনে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন ইটভাটার মালিকদের কাছে চাঁদা দাবি করেন এবং আহসান হাবিবকে তা দেয়ার জন্য বলেন বলে তিনি জানান ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন