
নিউজ ডেস্কঃ সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থান থেকে ২৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সকাল ৭টা পর্যন্ত এ জেলার ৮টি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ বিভিন্ন মামলায় অভিযুক্ত ২৬ জনকে গ্রেপ্তার করেছে ।
জেলা পুলিশের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা উপ-পরিদর্শক কুমকুম হোসেন জানান, গ্রেফতারকৃতদের মধ্যে সদর থানা পুলিশ ১২ জন, কলারোয়া থানা পুলিশ ৫ জন, কালিগঞ্জ থানা ২ জন, তালা থানা ৩ জন, শ্যামনগর থানা পুলিশ ১ জন, আশাশুনি থানা পুলিশ ২ জন ও দেবহাটা থানা পুলিশ ১ জন আসামীকে গ্রেফতার করেন ।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। জেলার আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত আছে এবং থাকবে। গ্রেফতারকৃতদের সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় বলে কুমকুম উল্লেখ করেন ।