
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি.এম. মোজাম্মেল হক এমপি বলেছেন, দুস্থ ও অসহায় মানুষের জন্যই শেখ হাসিনা রাজনীতি করেন। তাদের সুখে দুঃখে পাশ দাঁড়ানোই আওয়ামী লীগের রাজনীতি ।
আজ শনিবার সকাল ১০টায় শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়ন পরিষদে দুস্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান ঢালীসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।
অনুষ্ঠানে রুদ্রকর ইউনিয়নের ৩৬০টি দুস্থ ও অসহায় পরিবারকে একটি করে কম্বল দেয়া হয়। উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর কর্তৃক শরীয়তপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে ৩ হাজার ৪৬৮টি কম্বল বিতরণ করা হবে ।