
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: ভারতীয় মদসহ মো. আলী আসকর (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। সে সুনামগঞ্জ সদর উপজেলার নংপুর ছড়ারপাড়া এলাকার মো. আলী হোসেনের পুত্র। বৃহ¯পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যা¤েপর একটি আভিযানিক দল কো¤পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান-এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার সদর মডেল থানাধীন গোদেরগাঁও সাকিনস্থ পীরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৪ বোতল মদসহ আলী আসকরকে গ্রেফতার করে।