
নিউজ ডেস্কঃ দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আজ সকাল পর্যন্ত ১৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের কাছ থেকে ২০০ লিটার চোলাই মদ, ১ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ৩৩ পিস ইয়াবা ও ৬২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে ।
দিনাজপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত সদস্য হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে পৃথক ভাবে থানায় ১৩টি মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রস্ততি চলছে ।