
নিউজ ডেস্কঃ খুলনা মহানগরীতে পুলিশ একটি বাসায় অভিযান চালিয়ে রামদা ও আগ্নেয়াস্ত্রসহ ৩জনকে আটক করেছ। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এ অভিমান চালায় ।
আটককৃতরা হলেন, খুলনার খালিশপুরের ১ নম্বর নেভি চেকপোস্ট এলাকার আব্দুল হকের ছেলে মনিরুল হক (৩৬), গোবরচাকা ক্রস রোডের আব্দুল হামিদ মোল্লার ছেলে জিয়ারুল ইসলাম (৪২) ও হালদার পাড়ার শেখ রওশন আলীর ছেলে আলী সাগর (৩৬) ।
খালিশপুর থানার ওসি অমীর তৈমুর ইলী জানান, “ গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টাল বেতার গার্ড কলোনির মনিরুল হকের বাসায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ৩জনকে গ্রেপ্তারসহ একটি পিস্তল, একটি এয়ার রাইফেল, ৪ রাউন্ড পিস্তলের গুলি, ২টি রামদা, একটি ছোরা, একটি ভুজালি ও ৫টি ইয়াবা উদ্ধার করা হয় । ”