News71.com
 Bangladesh
 25 Dec 16, 12:50 PM
 287           
 0
 25 Dec 16, 12:50 PM

বিএনপি ভরাডুবির মধ্যে রয়েছে : তোফায়েল আহমেদ

বিএনপি ভরাডুবির মধ্যে রয়েছে : তোফায়েল আহমেদ

নিউজ ডেস্ক: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি ২০১৪ সালের সংসদ নির্বাচনে না এসে ভরাডুবির মধ্যে রয়েছে। নির্বাচনে না এসে যে ভুল করেছে, নারায়নগঞ্জ সিটি নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে সেই ভুল স্বীকার করেছে।


মন্ত্রী শনিবার সন্ধ্যায় সদর উপজেলার পরানগঞ্জ বাজার জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। তোফায়েল আহমেদ বলেন, বিএনপি নারায়নগঞ্জ সিটি নির্বাচনের আগে বলেছে নির্বাচন নিরপেক্ষ হবে না। ভোটের দিন বলেছে ভোট ভালোই চলছে। দুপুরে ও সন্ধায় বলে ভালো। পরাজিত হওয়ার পর তারা আগের সব কথা পাল্টে ফেলে।
তিনি বলেন, দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ব্যপক উন্নয়ন হচ্ছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর কাজ চলছে। পদ্মা সেতু দিয়ে রেল লাইন হবে পায়রা বন্দর পর্যন্ত। একই সেতু দিয়ে আরেকটি রেল লাইন হবে কুষ্টিয়া পর্যন্ত। কর্ণফুলি ট্যানেল, জিপসি পোর্ট, মেট্রোরেলসহ অভূতপুর্ব উন্নয়ন হচ্ছে।


তোফায়েল আহমেদ বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নের কারণে সদ্য অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রায় ৮০ হাজার ভোটে আওয়ামী লীগ প্রার্থী আইভি বিএনপি প্রার্থীকে পরাজিত করতে সক্ষম হয়েছে। নারায়নগঞ্জের মানুষ এই উন্নয়নকে ধরে রাখার জন্যই আইভিকে জয়যুক্ত করেছেন।

মন্ত্রী ভোলাকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করার কথা উল্লেখ করে বলেন, ভোলা-বরিশাল সড়কে ব্রীজ নির্মাণের সমীক্ষা চলছে। সেতুটি নির্মাণ সম্পন্ন হলে সরাসরি ভোলা থেকে বরিশাল হয়ে পদ্মা সেতু দিয়ে অল্প সময়ের মধ্যে ঢাকায় পৌঁছানো যাবে। অনুষ্ঠানে মন্ত্রী মসজিদ নির্মাণের জন্য ১০ লাখ টাকা অনুদান দেয়ার কথা বলেন।

অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, জেলা আওয়ামী লীগ সংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, যুগ্ন-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, পৌর আওয়ামী লীগ সভাপতি নজিবুল্লা নজুসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন