News71.com
 Bangladesh
 25 Dec 16, 01:00 PM
 239           
 0
 25 Dec 16, 01:00 PM

কক্সবাজারের টেকনাফ সীমান্তের নাফ নদী দিয়ে রোহিঙ্গাবাহী ৩৪ নৌকা ফেরত পাঠালো বিজিবি ।।

কক্সবাজারের টেকনাফ সীমান্তের নাফ নদী দিয়ে রোহিঙ্গাবাহী ৩৪ নৌকা ফেরত পাঠালো বিজিবি ।।

 

নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফ সীমান্তের নাফ নদী দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাবাহী ৩৪টি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রবিবার ভোর থেকে সকাল পর্যন্ত টেকনাফ সীমান্তের হোয়াইক্যং, হ্নীলা ও টেকনাফ বরাবর নাফনদীর এ ৩টি পয়েন্ট দিয়ে এসব রোহিঙ্গাবাহী নৌকা অনুপ্রবেশের চেষ্টা চালালে তাদের ফেরত পাঠানো হয়।

টেকনাফস্থ ২ বর্ডার গার্ড ব্যাটলিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, নাফ নদীর ৩টি পয়েন্ট দিয়ে ৩৪টি নৌকায় করে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছিল। নদীর বাংলাদেশ-মিয়ানমারের জলসীমার শূন্যরেখা থেকে তাদের ফেরত পাঠানো হয়।

প্রতিটি নৌকায় ১২ থেকে ১৫ জন করে নারী, পুরুষ ও শিশু রোহিঙ্গা ছিল বলে তিনি জানান। উল্লেখ্য, ডিসেম্বর মাসে এ পর্যন্ত টেকনাফ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গা বাহী ১৪৪ টি নৌকা ফেরত পাঠানো হয়েছে বলে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন