
নিউজ ডেস্কঃ খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উত্সব বড়দিন উপলক্ষে আজ রবিবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। ফলে স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো প্রকার পণ্য আমদানি-রফতানি করা হয়নি। তবে ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে পাসপোর্টে যাত্রী পারাপার চালু আছে ।
এছাড়াও বন্দরের বেসরকারি ওয়্যার হাউজ পানামা পোর্টের অভ্যন্তরে পণ্য উঠা-নামার কাজও বন্ধ রাখা হয়। তবে আগামীকাল সোমবার থেকে যথারীতি বন্দরের পণ্য আমদানি-রফতানিসহ সার্বিক কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে ।
বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ জানান,‘বড়দিন’ উপলক্ষে বন্দরের দুই অংশের ব্যবসায়ীরা বন্দরের সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। এ কারণে সকাল থেকে বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রমসহ পণ্য লোড-আনলোড বন্ধ রাখা হয়েছে ।