News71.com
 Bangladesh
 25 Dec 16, 05:42 PM
 252           
 0
 25 Dec 16, 05:42 PM

জঙ্গি দমনে ইউরোপ-আমেরিকা থেকেও এগিয়ে বাংলাদেশ ।। তথ্যমন্ত্রী ইনু

জঙ্গি দমনে ইউরোপ-আমেরিকা থেকেও এগিয়ে বাংলাদেশ ।। তথ্যমন্ত্রী ইনু

 

নিউজ ডেস্কঃ তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গি দমনের যুদ্ধে ইউরোপ-আমেরিকার থেকেও শেখ হাসিনার সরকার এগিয়ে। দেশে শান্তি প্রতিষ্ঠা হয়েছে; কিন্তু আমরা স্বীকার করি না জঙ্গি দমনের যুদ্ধ শেষ হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১২টায় কুষ্টিয়ার ভেড়ামারার নিজ বাস ভবনে জাসদ নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ।

তথ্যমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া জঙ্গিদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করলে আমরা জঙ্গি দমনে এগিয়ে যেতে পারতাম। তারা জঙ্গি দমনের যুদ্ধে না থেকে জঙ্গিদের পক্ষেই আছেন। তবে জঙ্গি কর্মকাণ্ডে এবং এর পেছনে যারা আছে তাদেরকে বিচারের সন্মুখীন করা হবে। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সর্ম্পকে ইনু বলেন, বিএনপির নেতৃবৃন্দকে স্বীকার করে নেয়া উচিত যে তারা নির্বাচনে পরাজিত হয়েছেন ।

তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলেও তারা জঙ্গি সঙ্গ ত্যাগ করেনি। এ সময় ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমা, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ জাসদ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন