
নিউজ ডেস্কঃ চট্টগ্রাম থেকে শাহজালাল বিমানবন্দরে আসা মহিউদ্দিন (৩০) নামে এক যাত্রীর দেহ তল্লাশি করে আজ দুপুরে প্রায় ৪ কেজি স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ। বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে স্বর্ণসহ তাকে আটক করা হয় ।
প্রথমে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অস্বীকার করেন। পরে তার দেহ তল্লাশি করে কোমরে স্কচটেপ পেচানো অবস্থায় ৩ কেজি ৪৫০ গ্রাম ওজনের ৩০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৬০ লাখ টাকা। ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার এএইচএম আহসানুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টার্মিনাল পার হওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিজি-০০২২ ফ্লাইটে চট্টগ্রাম থেকে আসা যাত্রী মহিউদ্দিনকে চ্যালেঞ্জ করলে তা বেরিয়ে আসে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।