News71.com
 Bangladesh
 25 Dec 16, 09:55 PM
 288           
 0
 25 Dec 16, 09:55 PM

বঙ্গবন্ধু সংবিধানে সকল ধর্মের মানুষকে সমান অধিকার দিয়ে গেছেন ।। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী চুমকি

বঙ্গবন্ধু সংবিধানে সকল ধর্মের মানুষকে সমান অধিকার দিয়ে গেছেন ।। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী চুমকি

 

নিউজ ডেস্কঃ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে সকল ধর্মের মানুষকে সমান অধিকার দিয়ে গেছেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেন ‘ধর্ম যার যার, উৎসব সবার’। কাজেই বড়দিনের আনুষ্ঠানিকতাই আমাদের মূল দায়িত্ব নয় ।

আজ রোববার দুপুরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান বড়দিন উপলক্ষে উপজেলার তুমলিয়া খ্রিস্টান ধর্মপল্লী আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, শেখ হাসিনার অগ্রণী ভূমিকায় দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। মাথাপিছু আয় বেড়েছে। কর্মসংস্থানের পরিধি দিন দিন বেড়েই চলছে। এই ধারা অব্যাহত রাখতে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে চলতে এবং এক হয়ে কাজ করতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে বলে তিনি মন্তব্য করেন ।

তুমলিয়া ধর্মপল্লীর পাল পুরোহিত আলবিন গমেজের সভাপতিত্বে ও তুমলিয়া প্যারিস কাউন্সিলের সহ-সভাপতি বাদল বেনজামিন রোজারিও’র পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুশফিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন