News71.com
 Bangladesh
 26 Dec 16, 04:30 PM
 316           
 0
 26 Dec 16, 04:30 PM

ঢাকা-বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জের রায়গঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২২ ।।

ঢাকা-বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জের রায়গঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২২ ।।

নিউজ ডেস্কঃ ঢাকা-বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জের রায়গঞ্জে আজ সোমবার দুপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও নারী শিশুসহ ২২ জন আহত হয়েছেন। আহতদের সিরাজগঞ্জ সদরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক ।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী ও টিএসআই আল-ফারুক জানান, দুপুর দেড়টার দিকে বগুড়া থেকে ঢাকাগামী বাস ঝটিকা এন্টারপ্রাইজ (চট্ট মেট্রো-ব-০২-০১৫৫) নিয়ন্ত্রণ হারিয়ে  মহাসড়কে উপজেলার ঘুরকা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ধানগড়া থেকে সিরাজগঞ্জগামী বাস ঊর্মি পরিবহনকে (গাজীপুর-জ-০৪-০৩৪০) সজোরে ধাক্কা দিলে ঊর্মি পরিবহন পার্শ্ববর্তী একটি পান দোকানের উপর আছড়ে পড়ে ।

এতে চাপা পড়ে স্থানীয় মাংস ব্যবসায়ী আবু বকর সিদ্দিক (৪০) ও ঝটিকার হেলপার অজ্ঞাত পরিচয় যুবক (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। সোহেল রানা (২৫) নামের এক যাত্রী হাসপাতালে নেয়ার পথে মারা যান। দোকানটি ভেঙ্গে চুরমার হয়ে যায়। উর্মি পরিবহনের বাসটির সম্মুখ ও পিছনভাগ এবং ঝটিকা পরিবহনের সম্মুখভাগ দুমড়ে মুচড়ে যায় ।

গুরুতর আহত হন পান দোকানি মিঠুদাসসহ (৩২)  উভয় বাসের নারী শিশুসহ ২২ জন যাত্রী। এদের মধ্যে আশংকাজনক ৬ জন হলেন-বুলবুলি (২৮), সীমা (১৮), প্রাপ্তি (২৫), সিয়াম (৯) ও মোহাম্মদ আলী (৫০)। দুর্ঘটনা কবলিত উভয় যানবাহন পুলিশ হেফাজতে। এব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানায় মামলা হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে পুলিশ আশঙ্কা করছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন