News71.com
 Bangladesh
 26 Dec 16, 04:33 PM
 252           
 0
 26 Dec 16, 04:33 PM

সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আটক ২৭ ।।

সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আটক ২৭ ।।

 

নিউজ ডেস্কঃ সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রবিবার রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত এই অভিযান চালানো হয় ।

জেলা পুলিশের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এসআই কুমকুম হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে সদর থানা পুলিশ ১০ জন, কলারোয়া থানা পুলিশ ৪জন, কালিগঞ্জ থানা ২জন, তালা থানা ৪জন, শ্যামনগর থানা পুলিশ ৩জন, আশাশুনি থানা পুলিশ ২জন ও দেবহাটা থানা পুলিশ একজন ও পাটকেলঘাটা থানা পুলিশ ১জন আসামিকে গ্রেফতার করে ।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মামলা ও আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন