News71.com
 Bangladesh
 26 Dec 16, 04:39 PM
 287           
 0
 26 Dec 16, 04:39 PM

শাহজালালে একটি বিমানের আসনের নিচ থেকে ৬ কোটি টাকার স্বর্ণ উদ্ধার ।।

শাহজালালে একটি বিমানের আসনের নিচ থেকে ৬ কোটি টাকার স্বর্ণ উদ্ধার ।।

 

নিউজ ডেস্কঃ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার থেকে আসা একটি বিমানের আসনের নিচ থেকে সাড়ে ১১ কেজি স্বর্ণ উদ্ধার করেছেন কস্টমস কর্মকর্তারা। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এসব স্বর্ণ উদ্ধার করা হয় বলে জানান ঢাকা কাস্টম হাউজের সহকারী পরিচালক এইচ এম আহসান কবির ।

তিনি জানান, গোপন খবরের ভিত্তিতে ওই বিমানে তল্লাশি চালিয়ে একটি আসনের নিচে কৌশলে লুকিয়ে রাখা ১০০টি সোনার বার পাওয়া যায়। ১১ কেজি ৬০০ গ্রাম ওজনের এই স্বর্ণের বাজার মূল্য আনুমানিক ৬ কোটি টাকা বলেও তিনি জানান ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন