News71.com
 Bangladesh
 26 Dec 16, 04:51 PM
 300           
 0
 26 Dec 16, 04:51 PM

হযরত শাহজালালে ১২ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ ।।

হযরত শাহজালালে ১২ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ ।।

 

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২ লাখ টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ২০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা। গতকাল রবিবার দিবাগত রাত ৩টার দিকে সিগারেটগুলো জব্দ করা হয় বলে জানিয়েছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগ ।

জানা গেছে, রাত ৩টার দিকে পরিত্যক্ত ৩টি ব্যাগেজ পাওয়া যায়। শুল্ক গোয়েন্দাদের উপস্থিতি টের পেয়ে এগুলো ফেলে যাওয়া হয়েছে বলে ধারণা করছেন গোয়েন্দারা। পরে দেখা যায়, এর ভেতর আমদানি নিষিদ্ধ ৪০ হাজার সিগারেট শলাকা রয়েছে। শুল্কসহ যার মূল্য প্রায় ১২ লাখ টাকা। গোয়েন্দা বিভাগ আরও জানায়, ৩টি ব্যাগে সিগারেটগুলো লুকানো ছিলো। এর মধ্যে ২টিতে যাত্রীর ট্যাগ পাওয়া গেছে, লাগেজের ট্যাগ অনুযায়ী যাত্রী শনাক্ত করার চেষ্টা হচ্ছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন