News71.com
 Bangladesh
 26 Dec 16, 05:20 PM
 295           
 0
 26 Dec 16, 05:20 PM

বাংলাদেশ থেকে অনলাইনে কাটা যাবে ভারতের ট্রেনের টিকিট ।।  

বাংলাদেশ থেকে অনলাইনে কাটা যাবে ভারতের ট্রেনের টিকিট ।।   

নিউজ ডেস্কঃ প্রতিবেশি দেশগুলোর জন্য অনলাইনে ভারতের ট্রেনের টিকিট কাটার সুবিধা চালু করতে যাচ্ছে নয়াদিল্লি। নতুন এ সেবা চালু হলে বাংলাদেশসহ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) ভূক্ত দেশগুলোও দেশে বসেই অনলাইনে ভারতীয় ট্রেনের টিকিট কাটতে পারবেন ।

ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ এ পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশটির সরকার সার্কভূক্ত দেশগুলোর সঙ্গে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছে; সেই সময় এ পদক্ষেপ নেয়া হচ্ছে ।

ভারতের রেলওয়ে মন্ত্রণালয় প্রথমে এ সেবা বাংলাদেশের সঙ্গে চালু করার বিষয়ে চিন্তা-ভাবনা করছে। এ প্রক্রিয়া চালু করতে প্রাথমিকভাবে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনে অনানুষ্ঠানিক আলোচনাও শুরু হয়েছে ।

ভারতের রেলওয়ে মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, বাংলাদেশে অনলাইন টিকিটের প্লাটফর্ম চালু করার একটি প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে; যাতে মানুষ রেল স্টেশনে না গিয়েও ট্রেনের টিকিট বুক দিতে পারে। এ সেবা ভারতে চালু রয়েছে; ঠিক একই ধরনের সেবা চালু করা হবে বাংলাদেশে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন