
নিউজ ডেস্কঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘চিহ্নিত ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচার করা হবে। এজন্য প্রয়োজনে আর্ন্তজাতিক আদালতে যাওয়া হবে। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে বাংলাদেশ গণ আজাদী লীগ আয়োজিত মুক্তিযুদ্ধের বিজয় মঞ্চ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।
তিনি বলেন, বাংলাদেশী মানবতাবিরোধীদের বিচার হলেও পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচার এখনও সম্ভব হয়নি। তবে তাদের বিচারও করা হবে ।’