News71.com
 Bangladesh
 26 Dec 16, 07:51 PM
 304           
 0
 26 Dec 16, 07:51 PM

নির্বাচন কমিশন পুনর্গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতির সাথে ওয়ার্কার্স পার্টির সংলাপ আগামীকাল ।।

নির্বাচন কমিশন পুনর্গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতির সাথে ওয়ার্কার্স পার্টির সংলাপ আগামীকাল ।।

 

নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশন পুনর্গঠনের লক্ষ্যে আগামীকাল বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে ওয়ার্কার্স পাটির্র সংলাপ অনুষ্টিত হবে। ওয়ার্কার্স পার্টির এক সংবাদ বিঞ্জপ্তিতে আজ বলা হয়, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল সংলাপে অংশ গ্রহন করবেন ।

পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশন গঠনে পার্টির প্রস্তাবনা রাষ্ট্রপতির বিবেচনার জন্য উপস্থাপন করবেন। সংলাপে অংশগ্রহণকারী প্রতিনিধি দলের সদস্যরা হলেন, রাশেদ খান মেনন এমপি, ফজলে হোসেন বাদশা এমপি, বিমল বিশ্বাস, আনিসুর রহমান মল্লিক, নুরুল হাসান, মাহমুদুল হাসান মানিক, নুর আহমদ বকুল, হাজেরা সুলতানা এমপি, ইকবাল কবির জাহিদ, কামরূল আহসান, এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন