News71.com
 Bangladesh
 26 Dec 16, 09:02 PM
 312           
 0
 26 Dec 16, 09:02 PM

সরকার মুক্তিযুদ্ধের চেতনার আলোকে অনুষ্ঠান নির্মাণ ও প্রচারে বদ্ধপরিকর ।। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সরকার মুক্তিযুদ্ধের চেতনার আলোকে অনুষ্ঠান নির্মাণ ও প্রচারে বদ্ধপরিকর ।। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

 

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকার বাঙালি শিল্প ও সংস্কৃতির উত্তরাধিকার এবং টেলিভিশনসহ দেশের সকল গণমাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনার আলোকে অনুষ্ঠান নির্মাণ ও প্রচারে বদ্ধপরিকর। আজ সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস্ অর্গানাইজেশন (এফটিএফও) এর সাথে আওয়ামী লীগের এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন ।

এ সময়ে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি ও সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, এফটিএফও এর আহ্বায়ক মামুনুর রশিদ, সদস্য সচিব গাজী রাকায়েত, সৈয়দ হাসান ইমাম, আহসান হাবীব নাসিম প্রমুখ উপস্থিত ছিলেন ।

ওবায়দুল কাদের বলেন, এফটিএফও কিছু দাবি তথ্য মন্ত্রণালয়ের অধীন দেশের বিদ্যমান সম্প্রচার নীতিমালা ও অর্থ মন্ত্রণালয়ের অধীন জাতীয় রাজস্ব বোর্ডের আইন ও বিধিমালা দ্বারা পরিচালিত। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরই দেশের সংস্কৃতিসেবী ও শিল্পীদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং তিনি অত্যন্ত সহানুভূতির সাথে উত্থাপিত যৌক্তিক দাবিসমূহ বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন ।

এ সময় ওবায়দুর কাদের বাংলাদেশ থেকে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ নির্মূলে সংস্কৃতিকর্মী, শিল্পী ও টেলিভিশন কলাকুশলী ও নাট্য নির্মাতাদের আন্তরিক সহযোগিতা ও সমর্থন কামনা করেন। মতবিনিময় সভায় আন্দোলনরত টেলিভিশন শিল্পী ও কলাকুশলীদের পক্ষে বিভিন্ন দাবি ও বক্তব্য উপস্থাপন করেন এবং টেলিভিশন চ্যানেলসমূহে জাতীয় স্বার্থ ও সংস্কৃতি বিরোধী অনুষ্ঠান বন্ধ করে দেশীয় শিল্প ও ঐতিহ্যকে সুরক্ষার দাবি জানান ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন