
নিউজ ডেস্কঃ আগামী ১ই জানুয়ারি থেকে চতুর্থ ধাপে রাজধানীর মিরপুর, গুলশান, সবুজবাগ, মতিঝিল, ধানমন্ডি ও লালবাগ থানার কয়েকটি ওয়ার্ডে স্মার্টকার্ড বিতরণ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি) ।
আজ মঙ্গলবার ইসি সচিবালয়ের সহকারি পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক একথা জানান। তিনি জানান, এসব এলাকায় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম ৪ই এপ্রিল পর্যন্ত চলবে। চলতি বছরের ৩ই অক্টোবর থেকে স্মার্টকার্ড বিতরণ শুরু হয়েছে ।
প্রথম ধাপে ৩ থেকে ১০ই অক্টোবর রাজধানীর রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ডে, ১৩ থেকে ২০ই অক্টোবর ২০ নম্বর ওয়ার্ডে, ২২ থেকে ২৬শে অক্টোবর ২১ নম্বর ওয়ার্ডে এবং উত্তরার ১ নম্বর ওয়ার্ডে ৩ই অক্টোবর থেকে ২২শে অক্টোবর পর্যন্ত স্মার্টকার্ড বিতরণ করা হয় ।
দ্বিতীয় দফায় স্মার্টকার্ড বিতরণের তালিকা থেকে জানা যায়, এ দফায় রাজধানীর গুলশান থানার ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড, লালবাগ থানার ২৬, ২৭ ও ২৮, কোতয়ালী থানার ৩২ ও ৩৩ এবং ক্যান্টনমেন্ট থানার ক্যান্টনমেন্ট বোর্ডে ২৫শে অক্টোবর থেকে পর্যায়ক্রমে ১১ই ডিসেম্বর পর্যন্ত স্মার্টকার্ড বিতরণ করা হয়। তৃতীয় দফায় ২০ই নভেম্বর থেকে গুলশান, সবুজবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, লালবাগ, কোতয়ালী থানার কয়েকটি ওয়ার্ডে বিতরণ শুরু হয়। যা চলবে ২৯শে জানুয়ারি পর্যন্ত ।