News71.com
 Bangladesh
 27 Dec 16, 07:59 PM
 279           
 0
 27 Dec 16, 07:59 PM

সাতক্ষীরায় ১০সংস্কৃতি কর্মীকে সম্মাননা প্রদান ।।

সাতক্ষীরায় ১০সংস্কৃতি কর্মীকে সম্মাননা প্রদান ।।

 

নিউজ ডেস্কঃ সাতক্ষীরায় ১০ গুণী শিল্পী ও সংস্কৃতি কর্মীকে 'জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা' ২০১৫ ও ১৬ প্রদান করা হয়েছে। গত সোমবার রাতে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শিল্পকলা একাডেমী'র আয়োজনে উক্ত সম্মাননা প্রদান করা হয় ।

সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে উক্ত সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনের  সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা চেয়ারম্যান মো.আসাদুজ্জামান বাবু প্রমুখ ।

জেলার ১০ সম্মাননা প্রাপ্তরা হলেন, ২০১৫ সালে কণ্ঠ সংগীতে তৃপ্তি মোহন মল্লিক, মো. আব্দুল মান্নান সরদার, নাট্যকলায়- ছাইফুল করিম সাবু, চারুকলায় এম.এ জলিল ও লোক সংগীতে মো. আক্তার হোসেন বয়াতী। ২০১৬ সালে কণ্ঠ সংগীতে মো. ইয়াছিন হোসেন, যন্ত্রশিল্পীতে হাফিজুর রহমান, আবৃত্তিতে সিরাজউদ্দিন খান, যাত্রাশিল্পে মুকুন্দ লাল ঘোষ ও নাট্যকলায়- মাকছুরা বানু ।

সম্মাননা অনুষ্ঠানে গুণীজনদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয় এবং সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শেখ নিজাম উদ্দীন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন