News71.com
 Bangladesh
 27 Dec 16, 08:00 PM
 458           
 0
 27 Dec 16, 08:00 PM

যানজটে রাজধানীতে প্রতি মাসে ক্ষতি হয় ২২৭ কোটি টাকা ।।

যানজটে রাজধানীতে প্রতি মাসে ক্ষতি হয় ২২৭ কোটি টাকা ।।

নিউজ ডেস্কঃ রাস্তার অপর্যাপ্ততা, অপরিকল্পিত নকশা, অধিক জনসংখ্যার ঘনত্ব, প্রাইভেটকারের সংখ্যা বৃদ্ধি ও অপরিকল্পিত কার পার্কিংয়ের কারণে যানজটে রাজধানীতে প্রতি মাসে আর্থিক ক্ষতি হয় ২২৭ কোটি টাকা ।

আজ মঙ্গলবার দুপুরে মহাখালী ব্র্যাক সেন্টার ইন-এ গবেষণাপত্র উন্মোচন করতে গবেষকদল এ তথ্য জানান। ঢাকা মহানগরীর যানজট নিয়ে এ গবেষণাপত্র উন্মোচন করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানে আরও জানানো হয়, কেবল যানজটের কারণে দৈনিক প্রায় ৮ দশমিক ১৬ মিলিয়ন কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। আর এর মধ্যে ৩ দশমিক ২০ মিলিয়ন ঘণ্টা (৪০ শতাংশ) নষ্ট হচ্ছে ব্যবসায়িক কর্মঘণ্টা ।

এই সময় উপস্থিত ছিলেন- সাবেক ডিএমপির কমিশনার নাইম আহমেদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক সুলতান হাফেজ রহমান, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সৈয়দ সাদ আন্দালিব প্রমুখ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন