News71.com
 Bangladesh
 27 Dec 16, 08:03 PM
 298           
 0
 27 Dec 16, 08:03 PM

কুয়েতে বঙ্গবন্ধুর নামে স্কুল ।।

কুয়েতে বঙ্গবন্ধুর নামে স্কুল ।।

 

নিউজ ডেস্কঃ প্রবাসী বাংলাদেশিদের শিক্ষার জন্য কুয়েতে প্রতিষ্ঠিত বাংলাদেশ স্কুলের নাম বদলে জাতির জনকের নামে হচ্ছে বঙ্গবন্ধু স্কুল, কুয়েত। ঢাকা সফররত স্কুলটির প্রতিষ্ঠাতা ও কুয়েতের বাংলাদেশ কমিউনিটি সভাপতি শহীদ ইসলাম পাপুল এ তথ্য জানিয়েছেন।

বিজয়ের মাস উপলক্ষ্যে কুয়েত প্রবাসী ২ লাখ বাংলাদেশীর পক্ষে আজ মঙ্গলবার সকালে তিনি মুক্তিযোদ্ধাদের নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। প্রবাসী এই  নেতা জানান, বাংলাদেশের মানুষের উন্নয়ন ও অগ্রযাত্রায় কুয়েত ঘনিষ্ট বন্ধু দেশ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে প্রবাসীরা গর্বিত বলেও জানান, কুয়েত প্রবাসী এই আওয়ামী লীগ নেতা। ধানমন্ডি ৩২ নম্বরের এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে তার সাথে ছিলেন, জাতীয় মুক্তিযোদ্ধা সমন্বয় কমিটি’র  নির্বাহী চেয়ারম্যান হারুনুর রশীদ ও মহাসচিব শফিকুল বাহার মজুমদার টিপু।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন