News71.com
 Bangladesh
 27 Dec 16, 08:07 PM
 281           
 0
 27 Dec 16, 08:07 PM

দেশ অবাধ তথ্যপ্রবাহের সুবর্ণ সময়ে অবস্থান করছে ।। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

দেশ অবাধ তথ্যপ্রবাহের সুবর্ণ সময়ে অবস্থান করছে ।। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

 

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, অবাধ তথ্যপ্রবাহের সুবর্ণ সময়ে অবস্থান করছে বাংলাদেশ। আজ এক টেলিভিশনের এর একযুগ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

স্পিকার বলেন, গণতন্ত্র ও গণমাধ্যম পরস্পরের পরিপূরক। গণতন্ত্র সচল থাকলে গণমাধ্যমও সচল থাকে। তাই গণমাধ্যমের অগ্রগতি অব্যাহত রাখার স্বার্থেই দেশে গণতন্ত্রের ভিত শক্তিশালী করতে গণমাধ্যম কর্মীদের কাজ করতে হবে।

তিনি বলেন, গণতন্ত্রকে সুসংহত করতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও অনুষ্ঠানমালা নির্মাণের পাশাপাশি গঠনমূলক সমালোচনা খুবই গুরুত্বপূর্ণ যা সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে ভূমিকা রাখে। এ সময় অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম,কণ্ঠশিল্পী খুরশিদ আলমসহ বৈশাখী টেলিভিশনের শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন