News71.com
 Bangladesh
 27 Dec 16, 08:10 PM
 345           
 0
 27 Dec 16, 08:10 PM

সিরাজগঞ্জে জেএমবির ৪ নারী সদস্যসহ ১৭ সদস্য কারাগারে ।।

সিরাজগঞ্জে জেএমবির ৪ নারী সদস্যসহ ১৭ সদস্য কারাগারে ।।

 

নিউজ ডেস্কঃ আদালতে হাজিরা শেষে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির  আত্মঘাতী দলের ৪ নারী সদস্যসহ ১৭ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার সকালে জেএমবি সদস্যদের সিরাজগঞ্জ সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ ।

শুনানি শেষে দুপুরে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক মো. নজরুল ইসলাম। এরা হলেন- জেএমবির আত্মঘাতী দলের নারী সদস্য শাকিলা, ফুলেরা, রাজিয়া, নাসিমা, সদস্য রায়হান, মতিউর, আতাউল্লাহ, ইসরাফিল, রুহুল আমিন, আলমাস, জয়নাল, আবেদীন, আবু বকর, বোরহান , ইমরান, সানাউল্লাহ, লিয়াকত উল্লাহ ও বরকত উল্লাহ ।

সিরাজগঞ্জ সদর কোর্ট পুলিশের পরিদর্শক মো. শহীদুল্লাহ জেএমবি সদস্যদের আদালতে হাজির করার বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার কাজিপুর, সলঙ্গা, তাড়াশ ও সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাদের আজ আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন