News71.com
 Bangladesh
 29 Dec 16, 12:03 AM
 273           
 0
 29 Dec 16, 12:03 AM

আজ বৃহস্পতিবার জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ ।।

আজ বৃহস্পতিবার জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ ।।

নিউজ ডেস্ক : আজ বৃহস্পতিবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা-২০১৬ এর ফলাফল প্রকাশ করা হবে ।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সকাল সাড়ে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আনুষ্ঠানিকভাবে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল তুলে দেবেন ।

পরে বেলা ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বিষয়ে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে । প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন ।

বেলা সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জেএসসি ও জেডিসি পরীক্ষা-২০১৬ এর ফলাফল প্রকাশ করা হবে। এ সময় থেকে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বিস্তারিত ফলাফল পাওয়া যাবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন