News71.com
 Bangladesh
 29 Dec 16, 12:01 PM
 305           
 0
 29 Dec 16, 12:01 PM

সুনামগঞ্জে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৩০ ।।

সুনামগঞ্জে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৩০ ।।

নিউজ ডেস্কঃ সুনামগঞ্জে হত্যা মামলার আসামিসহ ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় ।

জেলা পুলিশ কন্ট্রোলরুম সূত্রে জানা যায়, হত্যা মামলাসহ বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ২৪ জন ও নিয়মিত মামলায় ৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হবে। পুলিশ সুপার (এসপি) মো. হারুন অর-রশীদ জানান, জেলায় সর্বত্র আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন