News71.com
 Bangladesh
 29 Dec 16, 12:16 PM
 303           
 0
 29 Dec 16, 12:16 PM

আগামী বছরে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারী পরিবারের সদস্যদের ই-টোকেন লাগবে না ।। ভারতীয় হাইকমিশন

আগামী বছরে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারী পরিবারের সদস্যদের ই-টোকেন লাগবে না ।। ভারতীয় হাইকমিশন

 

নিউজ ডেস্কঃ আগামী বছরের জানুয়ারি থেকে ভারত যেতে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের পরিবারের নিকটতম সদস্যদের ই-টোকেন লাগবে না। তাদের টুরিস্ট ভিসা আবেদনপত্র ভারতীয় ভিসা আবেদনকেন্দ্রের উত্তরা শাখায় জমা দিতে হবে ।

আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে ভারতীয় হাইকমিশন জানিয়েছে, কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের পরিবারের নিকটতম সদস্যরা টুরিস্ট ভিসা আবেদপত্র আইভিএসি উত্তরা, সেক্টর-৭, সড়ক-১৮, বাড়ি-৫৬, উত্তরা, ঢাকা-১২৩০ এ সকাল ০৯.০০টা থেকে দুপুর ১২.০০টার মধ্যে কোন অ্যাপয়েন্টমেন্ট তারিখ বা ই-টোকেন ছাড়াই জমা দিতে পারবেন ।

আবেদনপত্র জমা দেয়ার সময় মূল কূটনৈতিক/সরকারি পাসপোর্ট দেখাতে হবে এবং আবেদপত্রের সঙ্গে পাসপোর্টের ফটোকপি সংযুক্ত করতে হবে। এতে ভারতীয় ভিসা প্রাপ্তি সহজ এবং দুই দেশের মধ্যে মানুষে-মানুষে যোগাযোগ ও সম্পর্ক আরো জোরদার করবে বলে আশা প্রকাশ করেছে ভারতীয় হাইকমিশন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন