News71.com
 Bangladesh
 29 Dec 16, 12:58 PM
 461           
 0
 29 Dec 16, 12:58 PM

সাংসদকে পরাজিত করে বিপুল ভোটে মুকুট জয়ী

সাংসদকে পরাজিত করে বিপুল ভোটে মুকুট জয়ী

সাইফ উল্লাহ, প্রতিনিধি,(সুনামগঞ্জ): জেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নরুল হুদা মুকুট। জেলার ১৫ টি ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের দেওয়া তথ্য অনুযায়ী তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যারিস্টার এম এনামুল কবির ইমনকে ৩৬২ ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হন। জেলায় ১২১৫ ভোটের মধ্যে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নরুল হুদা মুকুট মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৭৮২ ভোট। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যারিস্টার এম এনামুল কবির ইমন পেয়েছেন চশমা প্রতীকে পেয়েছেন ৪২০ ভোট। অপর দুই চেয়ারম্যান প্রার্থীলন্ডন প্রবাসী আহবাব হোসেন চৌধুরী ঘোড়া প্রতীকে ৪ এবং চঞ্চলা দাস আনারস প্রতীকে পেয়েছেন ২ ভোট। প্রিজাইডিং অফিসারের দেওয়া তথ্য অনুযায়ী তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোটর সাইকেল ৫১, চশমা ৩০, ঘোড়া ও আনারস প্রতীকের প্রার্থী কোন ভোট পাননি।

মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় এ- কলেজ কেন্দ্রে মোটর সাইকেল ৬৮, চশমা ১১, ঘোড়া ও আনারস প্রতীকের প্রার্থী কোন ভোট পাননি ।
ধর্মপাশা জনতা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোটর সাইকেল ৫৭, চশমা ৯, ঘোড়া প্রতীকে ১ ও আনারস প্রতীকের প্রার্থী কোন ভোট পাননি।
জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোটর সাইকেল ৫০, চশমা ১৮, ঘোড়া ও আনারস প্রতীকের প্রার্থী কোন ভোট পাননি।
বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোটর সাইকেল ৭৯, চশমা ২৭, আনারস প্রতীকের প্রার্থী১, ঘোড়া প্রতীকের প্রার্থীকোন ভোট পাননি।
সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোটর সাইকেল ৭৬, চশমা ১৭, ঘোড়া ও আনারস প্রতীকের প্রার্থী কোন ভোট পাননি।
পাগলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোটর সাইকেল ৩৯, চশমা ২৮, ঘোড়া ও আনারস প্রতীকের প্রার্থীকোন ভোট পাননি।
দিরাই উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে মোটর সাইকেল ৫২, চশমা ৪১, ঘোড়া ও আনারস প্রতীকের প্রার্থী কোন ভোট পাননি।
শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোটর সাইকেল ৭১, চশমা ২৩, ঘোড়া ও আনারস প্রতীকের প্রার্থী কোন ভোট পাননি।
শাহজালাল মহা বিদ্যালয় কেন্দ্রে মোটর সাইকেল ৩৪, চশমা ৩২, ঘোড়া ও আনারস প্রতীকের প্রার্থী কোন ভোট পাননি।
সৈয়দপুর শামছিয়া আলীম মাদ্রাসা কেন্দ্রে মোটর সাইকেল ৪১, চশমা ৪৮, ঘোড়া ও আনারস প্রতীকের প্রার্থী কোন ভোট পাননি।
প্রগতি মাধ্যমিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোটর সাইকেল ২২, চশমা ৪৪, ঘোড়া ও আনারস প্রতীকের প্রার্থী কোন ভোট পাননি।
দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোটর সাইকেল ৪৭, চশমা ৩১, ঘোড়া ১ ও আনারস প্রতীকের প্রার্থী ১ টি করে ভোট পেয়েছেন।
ছাতক বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোটর সাইকেল ৪৬, চশমা ২৯, ঘোড়া প্রতীকের প্রার্থী২ টি করে ভোট পেয়েছেন। আনারস প্রতীকের প্রার্থী কোন ভোট পাননি।
গোবিন্দগঞ্জ আব্দুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোটর সাইকেল ৪৯, চশমা ৩২, ঘোড়া ও আনারস প্রতীকের প্রার্থীকোন ভোট পাননি।

সৈয়দপুর কেন্দ্রের ৩ জন ভোটার বিদেশে রয়েছেন। সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়, পাগলা উচ্চ বিদ্যালয়, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় ও ছাতক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একজন করে ভোটার ভোট প্রদান করেননি।


মুকুটের বিজয়ের সংবাদ জেলা শহরে পৌঁছামাত্র তাঁর কর্মী সমর্থকরা একাধিক শোভাযাত্রা বের করে বিজয় উল্লাস প্রকাশ করেছেন। শহরে অনেক স্থানে মিষ্টি বিতরণ হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন